আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাসদের আলোচনা সভা

মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে ২৬ মার্চ শুক্রবার স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করে।

সকাল ৭ টায় জাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল আলমের নেতৃত্বে মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ র‌্যালি করে শহরের নোমানি ময়দানে স্বাধীনতাস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপর আলোচনা সভা।

আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে দিবসটির উপর বক্তব্য রাখেন সাংবাদিক খান মাজহারুল হক লিপু, সাংবাদিক আবু বাসার আখন্দ।

দিবসটির উপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ নেতা মাসুদুর রহমান, এডভোকেট তাসলিমা আকতার পপি, হালিমা খাতুন, ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম সহ আরও অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology