আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় হেফাজতের হরতালের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : রবিবার সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ।

শনিবার বিকালে মাগুরা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে জামরুল তলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, সাকিবুল হাসান তুহিনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা  ঢাকা-চিটাগাংসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুরের ঘটনায় জামাত শিবির এবং হেফাজতের কর্মীদের দায়ি করে অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

একই সাথে দেশের উন্নয়ন বিরোধী রবিবারের হরতাল প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology