আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে মাগুরায় সাংবাদিকদের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সময়ে ঢাকা, নারানয়নগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মনবাড়িয়ানসহ দেশের দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদি গোষ্ঠীর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনি· মিডিয়ার শতাধিক সাংবাদিক।

এছাড়া জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এই প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন।

সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর ন্যাক্কারজনক জঙ্গী হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ, অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, কাজী আশিক রহমান, সরদার ফারুক আহমেদ, বিপ্লব রহমান বিকো, মুসাফির নজরুল প্রমুখ।

বক্তারা প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর জঙ্গী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology