আজ, বুধবার | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৪

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় শ্রীপুর উপজেলা জাসদ ছাত্রলীগের কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে শুক্রবার উপজেলা জাসদ ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। কমিটিতে রাশিদুল ইসলামকে আহ্বায়ক এবং আল আমিনকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাসদ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ হোসেন সহ আরো অনেকে।

কমিটি গঠন শেষে ছাত্রলীগ নেতৃবৃন্দ জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহ সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এভভোকেট মিজানুর রহমান ফিরোজ, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমিন, জাসদ নেতা আবু হানিফ, মোল্লা হাসেমসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নব গঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology