আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ব্যবসায়ীদের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় লকডাউনে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার দাবি জানিয়ে দুপুরে বিক্ষোভ করেছে। বেলা ১২ টার দিকে তারা শহরের বেবি প্লাজা মার্কেটের সামনে থেকে বিক্ষোভ করে নোমানি ময়দানে জড়ো হয়।

সোমবার লক ডাউনের প্রথম দিন শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালিয়ে যান। এ অবস্থায় মাগুরার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার চেষ্টা করলে তারা বিক্ষোভ শুরু করেন। পরে শহরের আতর আলি সড়কের কাপড় ব্যবসায়ীরা লক ডাউনের বিপক্ষে বিক্ষোভ মিছিল নিয়ে মাগুরা পৌর মেয়রের বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাগুরা জেলা কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন বলেন, সামনে রোজা এবং ঈদ। এ সময় লক ডাউনে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই আমরা ব্যবসা পরিচালনা করতে চাই। সেই সুযোগ আমাদের দেয়া হোক। আমরা এই দাবিটি মাগুরা পৌর মেয়রের কাছে জানিয়েছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology