আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় গলায় ফাঁস নিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে মায়ের কষ্টে তামিম (১৩) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এর আগের দিন শিশুটির মা রিনা আকতার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।

নির্মম এই ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা মহেশপুর গ্রামে। ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থি তামিম ওই গ্রামের সাহা মোল্যার ছেলে।

প্রতিবেশিরা জানায়, আর্থিক টানাপোড়েনের কারণে সাহা মোল্যার পরিবারে অশান্তি লেগে ছিল। এর জের ধরে শনিবার সকালে তার স্ত্রী রিনা আকতার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। বর্তমানে সে বাড়িতেই চিকিত্সা নিচ্ছে। এ বিষয়টি শিশুটির মনে আঘাত করে। এ  অবস্থায় মায়ের আত্মহত্যা অপচেষ্টা এবং বিদ্যামান পারিবারিক কলহের জেরে রবিবার দুপুরে পরিবারের অন্যান্যদের অগোচরে শিশু তামিম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি ‍উদ্ধার করেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস বলেন, পরিবারের সম্মতিতে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology