আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৫

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার রাব্বি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মাগুরার সন্তান রিফাত আল হাসান রাব্বী। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামে।

দীর্ঘ ৪ বছর পর ১৬ মে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি ডাঃ মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  এই কমিটি ঘোষণা করেছেন।

এর আগে রিফাত আল হাসান রাব্বী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের বিগত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা চিকিৎসাবিজ্ঞান জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।

ঘোষিত এই কমিটিতে অন্যান্যের মধ্যে যোবায়ের হোসেন সহ-সভাপতি, প্রিতম মজুমদার সাধারণ সম্পাদক, আহনাফ বিন শওকত যুগ্ম সাধারণ সম্পাদক এবং রেজাউর রহমান খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত করায় রিফাত রাব্বী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology