আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা

মাগুরা প্রতিদিন ডটকম : ৫ জুন-১৯ জুন পর্যন্ত চলবে এবারের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন উপলক্ষে বুধবার মাগুরায় সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে এ অবহিতকরণ সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার আরিফুল ইসলাম রুবেল।

৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এবারের ক্যাম্পেইন থেকে জেলার ৬-১১ মাস বয়সি ১২ হাজার ৩৭১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২ -৫৯ মাস বয়সি ১ লক্ষ ২০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে।

লক্ষ্য বাস্তবায়নে মাগুরা পৌরসভা সহ চার উপজেলায় মোট ৯৩৯টি ইপিআই কেন্দ্র খোলা হয়েছে। যেখানে ২১২ জন কর্মী এবং ১ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে বলে অবহিতকরণ সভায় জানানো হয়েছে।

সমাপনি বক্তব্যে মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জাতীয় এ ক্যাম্পেইন সফল করতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি মানবদেহে ভিটামিন এ’র অভাবজনিত ক্ষতিকর বিভিন্ন রোগ সম্পর্কে উপস্থাপনার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology