আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ৩ করোনা রোগিকে উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যাওয়া করোনা পজিটিভ ৩ রোগিকে উদ্ধারের পর বাড়িতে লক ডাউনে রাখা হয়েছে।

করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে বুধবার সকালে তারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ মে জ্বর, ঠাণ্ডা-কাশি নিয়ে মোট ৬ জন সেখানে ভর্তি হন। পরে তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান, বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেলে ওই ৬ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়। তাদের দুইজনের বাড়ি মহম্মদপুর উপজেলার রুইজানি এবং একজনের বাড়ি নারানপুর গ্রামে।

পালিয়ে যাওয়া ওইসব রোগিদের বাড়িতে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology