আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে ৫ জুন-১৯ জুন পর্যন্ত

মাগুরা প্রতিদিন ডটকম : সারাদেশের মত মাগুরাতেও শনিবার থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে ১৯ জুন পর্যন্ত।

মাগুরা জেলায় এবার ১ লক্ষ ১২ হাজার ৩৯১ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, ৫ জুন শনিবার থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলা ও পৌরসভার মোট ৯৩৯টি ইপিআই কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। যেখানে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ১২ হাজার ৩৭১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ১ লক্ষ ২০ শিশুকে দেওয়া হচ্ছে লাল ক্যাপসুল।

মাগুরায় ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণপ্রাপ্ত ২১২ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology