আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

পরিবেশ দিবস উপলক্ষে ‘মাগুরা ইয়ুথ এসেম্বলি’র  বৃক্ষরোপন

মাগুরা প্রতিদিন ডটকম : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘মাগুরা ইয়ুথ এসেম্বলি’র পক্ষ থেকে শনিবার বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ৩ টায় শ্রীপুর ওয়েব ফাউন্ডেশন রেসপন্স প্রকল্প কার্যালয়ের সেমিনার কক্ষে মাগুরা ইয়ুথ এসেম্বলির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, ওয়েব ফাউন্ডেশন রেসপন্স প্রকল্পের মাগুরা জেলা সমন্বয়ক মোঃ ওসমান গণি, ইয়ুথ এসেম্বলি মাগুরা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাংবাদিক  মোঃ সাইফুল্লাহ।

আলোচনা সভা শেষে ১০০ টি বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology