আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৬

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরার কেক কেটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, যুবদল নেতা সজিবুল আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা জাতীয়তবাদি যুবদল নেতা-কর্মীরা । শনিবার সকাল ১১ টায় এ উপলক্ষে শহরের জজকোর্টের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি আইয়ুব হোসেন, জেলা যুবদল সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ।

এদিকে জাতীয়তবাদি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে পলাশবাড়ি ইউনিয়ন যুবদল সম্পাদক সজিবুল ইসলামকে শনিবার সকালে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে জেলা যুবদল নেতৃবৃন্দ।

জেলা জাতীয়তাবাদি যুবদল সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল জানান, সজিবুল ইসলাম মহম্মদপুর উপজেলার একজন বলিষ্ঠ নেতা। তার বিরুদ্ধে কোথায় কোন অভিযোগ নেই। অথচ আমাদের শান্তিপূর্ণ পালিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আসার পথে শহরের মিরপাড়া থেকে তাকে পুলিশ কোন কারণ ছাড়াই আটক করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তির দাবি করছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology