আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

ইনসেপ্টা দেশে উৎপাদন করছে প্রসাধনী পণ্য লুমেরা এবং ভিভা

মাগুরা প্রতিদিন ডটকম : ইনসেপ্টা বাজারে নিয়ে এলো লুমেরা মেকআপ রিমুভার ওয়াইপ্স ও ভিভা রিফ্রেশিং ওয়াইপ্স। সকল ধরণের ত্বকের জন্যে এই দুটি ওয়াইপ্স উপযোগী বলে ইনসেপ্টার দাবি।

ইনসেপ্টা হাইজিন অ্যান্ড হসপিকেয়ার লিমিটেড সূত্রে জানা গেছে, নতুন উৎপাদিত পণ্য লুমেরা ওয়াইপ্স ভারী, মাঝারি ও হালকা মেকআপ তোলার জন্য অত্যন্ত কার্যকর।

আর ভিভা রিফ্রেশিং ওয়াইপ্স ঘরের বাইরে, ব্যায়াম করার পর অথবা ভ্রমণের সময় নিজেকে ফ্রেশ ও প্রাণবন্ত রাখতে অত্যন্ত কার্যকর। এ ধরনের ওয়াইপ্স ইনসেপ্টাই বাংলাদেশে প্রথম উৎপাদন করছে।

সকল ধরনের ত্বকের জন্য লুমেরা ও ভিভা অত্যন্ত উপযোগী। এছাড়াও এ ওয়াইপ্সগুলোতে ত্বকের জন্য ক্ষতিকারক অ্যালকোহোল, প্যারাবেন ও সিলিকন নেই।

ইনসেপ্টা আশা করছে বিশ্বমানের এ ধরনের পণ্য ক্রেতাদেরকে দেশীয় পণ্য কেনার প্রতি আরো উদ্বুদ্ধ করবে। ২৫ পিসের প্যাকেটের ওয়াইপস এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology