আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় দু:স্থ এতিম শিশুদের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির মাংস বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : ঈদ উল আযহা উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাগুরায় সরকারি শিশু পরিবার, বিভিন্ন এতিমখানা সহ জেলার ১ হাজার পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাবের নিজ উদ্যোগে পরিবার প্রতি ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয় বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা ইউনিট সূত্রে জানা গেছে।

এর আগে করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ৪শ’ প্যাকেট ফুড প্যাকেজ বিতরণ, বিনামূল্যে এম্বুলেন্স সেবা, প্রতিদিন ৩শ’ জনকে রান্না করা খাবার বিতরণ, মাগুরা স্বাস্থ্য বিভাগের জন্যে ২২টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ৫শ’ পরিবারের মধ্যে ২৫০০ টাকা বণ্টন করা হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে একই ধারায় কাজ করে যাচ্ছি। আর মাগুরা আমার নিজের জেলা। এখানকার মানুষের জন্যে কিছু করতে পারা আমার জন্যে ভিন্ন রকম ভালো লাগা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology