আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রলীগ শহরে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে।

শনিবার সকাল ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা  স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ ।

সভায় বক্তারা অবিলম্বে এ গ্রেনেড হামলার ঘটনায় দোষীদের শাস্তি ও ফাঁসি দাবী করেন।

মানববন্ধন শেষে একটি সন্ত্রাসবিরোধী মিছিল শহর প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology