আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৬

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় শ্রীপুর থানার ওসিকে আদালতে তলব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় একটি মামলা সম্পন্ন করার স্বার্থে পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে আড়াই বছর পরও না পাওয়ায় শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন।

আদালতে বিচারাধিন মামলার এজাহার সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মোসলেম শেখের ছেলে আবদুল্লাহ শেখ শ্রীপুর বাসস্ট্যাণ্ডে স্টাটার হিসেবে জীবীকা নির্বাহ করতেন। ২০১৮ সালের ১ জুলাই দুপুর ৩ টার দিকে সে বাড়ি থেকে শ্রীপুর বাসস্ট্যাণ্ড এলাকায় পৌঁছলে তারই গ্রামের প্রতিপক্ষ সামাজিক দলের ২৬ জন সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলায় চালায়। এতে আবদুল্লাহ শেখ মারাত্মক আহত হন। যে ঘটনার প্রেক্ষিতে তার ছোট ভাই ফারুক শেখ ঘটনার পরদিন মাগুরা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশী তদন্ত শেষে আদালতে বিচারাধিন। কিন্তু মামলাটির ২৬ নম্বর আসামী মদনপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে নজু শেখ (৫০) মামলা দায়েরের পর মারা যান। তার মৃত্যুর বিষয়ে প্রতিবেদন চেয়ে তৎকালিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি ২০১৯ সালের ১৫ এপ্রিল শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিবেদন চেয়ে পত্র দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটি দায়েরের পর ৩ বছর পেরিয়ে গেছে। অন্যদিকে প্রতিবেদন চাওয়ার পর কেটে গেছে ২ বছর ৫ মাস। তারপরও শ্রীপুর থানা পুলিশ আদালতে প্রতিবেদনটি জমা দেয়নি। এতে করে মামলাটির বিচার কার্য থেমে রয়েছে। যার প্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার তিন কার্য দিবসের মধ্যে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ওই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় আদালতের আদেশ প্রাপ্তির বিষয়টি ¯^ীকার করে বলেন, এ সময়ের মধ্যে তিন জন ভারপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তন হয়েছে। এতদিনেও কী কারণে প্রতিবেদনটি দেয়া হয়নি সেটি জানি না। তবে আদালতের নির্দেশনা মতো অবশ্যই ব্যাখ্যা দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology