আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ইভ্যালির চেয়ারম্যান ও সিইও’র নামে মামলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলের নামে চেক ডিজঅনারের মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরার সদর আমলী আদালতে মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জানান, বাদী হাবিবুর রহমান গত ১৩ ফেব্রæয়ারি এ্যাপাচি ফোরভি আরটিআর মটর সাইকেল ক্রয়ের জন্য নগদের মাধ্যমে ইভ্যালি কোম্পানীতে টাকা জমা দেন। ইভ্যালি কোম্পানীর সারকুলার অনুযায়ী টাকা জমা দেয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিবে। কিন্তু আসামীরা নির্দিষ্ট সময়ে বাদীকে পণ্য দিতে পারেনি। পরবর্তিতে আসামীরা তাদের পণ্য কম থাকায় বাদীকে কুরিয়ার সাভির্সের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক পাঠায়। চেকটি নগাদনের জন্য বাদী নিজ নামীয় ব্যাংক একাউন্টে জমা করলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল জানিয়ে চেকটি ফেরত দেয়। পরে টাকা পরিশোধের জন্য আসামীদের কাছে ডাকযোগে রেজিস্ট্রিকৃত আইনী নোটিশ দেয়া হয়। আসামীরা আইনী নোটিশ প্রাপ্তির পরও টাকা পরিশোধ না করে তারা চেক দিয়ে বাদীর সাথে প্রতারণা করেছেন।

মঙ্গলবার দুপুরে মাগুরার সদর আমলী আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম বাদীর জবানবন্দী গ্রহণ শেষে আসামীদের প্রতি সমন জারি করেছেন। একই সাথে আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তি তারিখ নির্ধারণ করা হয়েছে বলে বাদী পক্ষের আইনজীবী জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology