আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ছাত্রলীগের সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এই প্রথমবারের মতো সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থিদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন।

শনিবার সকালে মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর মোঃ সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের, ঢাকা হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রিফাত আল হাসান রাব্বী।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল জানান, ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সাধারণ শিক্ষার্থিদের মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির প্রতি অধিক আগ্রহ দেখা গিয়েছে।

খুব শিগগিরই মাদরাসাটির কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology