আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৫

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মাগুরায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান–এই শ্লোগান নিয়ে মঙ্গলবার মাগুরায় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিকাল সাড়ে ৪ টায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক সমাবেশে জেলা শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী কুশলীরা অংশ নেন।

প্রগতিশীল সংস্কৃতি-কর্মীবৃন্দের ব্যানারে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার, শামীম খান, ওয়ালিউজ্জামান রিংকু, সাংবাদিক আকম মোখলেছুর রহমান, জাসদ নেতা সমীর চক্রবর্তি, বিশ্বজিত চক্রবর্তিসহ আরও অনেকে।

দেশের বিভিন্ন স্থানে মন্দির, পূজা মণ্ডপ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology