আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৪

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় ভোটকেন্দ্রে জাসদ নেতা আফতাব চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ভোট দিতে গিয়ে ইন্তেকাল করেছেন মাগুরা জেলার প্রাক্তন জাসদ নেতা গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় সংকোচখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তিনি ৭ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

আফতাব উদ্দিন মোল্লা ১৯৭৭ ও ১৯৮২ সালে গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এছাড়া তিনি ৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে মাগুরা ১ আসনে লড়াই করেন।

তাঁর মূত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এবং জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী এক শোক বার্তায়  আফতাব উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা জেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন তাঁর পুত্র আল ইমরান শিপু।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology