আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

গাংনালিয়ায় নসিমনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার জুনিয়র অফিসার উজ্জ্বল হাসানের মৃত্যু হয়েছে। সে মাগুরার সদর উপজেলার বড় শোলই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে উজ্জ্বল (৩৬) মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল শ্রীপুর থেকে মাগুরায় ফিরছিলেন।

পথে মাগুরা-শ্রীপুর সড়কের গাংনালীয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology