আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

রবিবার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন

মাগুরা প্রতিদিন ডটকম : রবিবার মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৫টি ইউনিয়নের নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের জন্যে শনিবার স্ব স্ব ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোট সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরার শালিখা উপজেলায় ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৬৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭৭ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার মোট ভোটার ১,৩৪,৪৩০ জন। এর মধ্যে পুরুষ ৬৭,৮৯৮ এবং মহিলা ভোটার ৬৬,৫৩২ জন। এ উপজেলার ভোটারগণ ৮২ কেন্দ্রে মোট ৩৮৩ টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে, মহম্মদপুর উপজেলায় ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, ৩৬৫ জন সাধারণ সদস্য এবং ১১৯ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার ১,৬৫,৯০৮ জন। এরমধ্যে ৮৪,৯২২ জন পুরুষ এবং ৮০,৯৮৬ জন নারী ভোটার ৯২ কেন্দ্রের ৪৫৬ টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন|

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় মাগুরার মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology