আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার

মাগুরা প্রতিদিন : অনৈতিক লেনদেনের অভিযোগে মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার তাকে মাগুরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, মো. শাহিন মিয়া গত বছরের ৭ ডিসেম্বর শ্রীপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠতে থাকে। এসব অভিযোগের ফলে এলাকার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশেষ সুবিধা পাচ্ছিলেন বলেও জানা যায়।

সম্প্রতি মাগুরায় নতুন পুলিশ সুপার হিসেবে মোল্লা আজাদ হোসেন দায়িত্ব গ্রহণ করার পর স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মো. শাহিন মিয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ওসি শাহিন মিয়ার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology