আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

অভিন্ন চাকরীবিধি বাস্তবায়নের দাবিতে মাগুরায় পল্লী বিদ্যুত সমিতির কর্মবিরতি

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতি সমুহকে একীভূতকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবিতে মাগুরায় পল্লীবিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার কর্মবিরতি কর্মসুচি পালন করে।

মাগুরা পল্লীবিদ্যুত অফিস প্রাঙ্গণে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত তিন শতাধিক কর্মকর্তা কর্মচারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতির সাথে মানব বন্ধন করে।

এ সময় বক্তরা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতি সমুহকে একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি আমাদের দীর্ঘদিনের। কিন্তু সেটি বাস্তবায়নে কোনো উদ্যোগ কখনো দেখা যায়নি।

শুধু তাই নয়, দায়িত্বপালন কালে সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর নানাভাবে নির্যাতন-নিপীড়ন শোষন এবং বঞ্চনার ঘটনা ঘটছে হরহামেশা। এই পরিস্থিতি থেকে মুক্তিপেতে সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুত সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা কর্মচারী গত ৫ মে জরুরী বিদ্যুত সেবা চালু রেখে কর্মবিরতিতে নামে এবং স্মারকলিপি প্রদান করে। এ ঘটনায় বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তাদের উপর সাময়িক বরখাস্থ, সংযুক্তি, স্ট্যান্ড রিলিজ ও হয়রানীমূলক বদলীর খড়্গ নেমে এসেছে। যে ঘটনার প্রতিবাদে এবং প্রতিকারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দেশের অন্যান্য অঞ্চলের মতো মাগুরাতেও কর্মবিরতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় মাগুরা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম রঞ্জন কুমার ঘোষ, ডিজিএম মোঃ রাহাত, ডিজিএম আলোমগীর হোসেন, এজিএম মাসুদ রানা, বিলিং সহকারি শাহনাজসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology