আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

আগ্নেয়াস্ত্র সহ পারলা-পারনান্দুয়ালী গ্রামের ২ যুবক আটক

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনা সদস্যরা।

আটক দুই যুবক হচ্ছে, মাগুরা শহরের পারলা গ্রামের বক্কার মল্লিকের ছেলে আল আমিন এবং পারনান্দুয়ালী গ্রামের অহিদুর রহমানের ছেলে সাজেদুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে মাগুরা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর সাফিনের নেতৃত্বে একটি দল পারনান্দুয়ালী গ্রামের জনৈক আশিকুলের দোকানে অভিযান চালায়। এ সময় এক রাউণ্ড কার্তুজ সহ একটি ওয়ান স্যুটার গান উদ্ধার করা হয়।

আটক দুই যুবককে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology