আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১১

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

উচ্চারণ জড়িয়ে যাওয়ায় শিক্ষকের নির্দয় প্রহারে শিক্ষার্থি মাগুরা হাসপাতালে

মাগুরা প্রতিদিন ডটকম : প্রশ্নের উত্তর দেওয়ার সময় উচ্চারণ জড়িয়ে যাওয়ায় মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরী নবম শ্রেণির শিক্ষার্থী যায়েদ বিন জামানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন।

যায়েদ মাগুরা শহরের আদর্শ পাড়ার মুন্সী কায়েমুজ্জামানের ছেলে। বর্তমানে সে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যায়েদের বাবা মুন্সী কায়েমুজ্জামান বলেন, যায়েদ দীর্ঘদিন ধরে টিস্যু জনিত দুর্বলতায় আক্রান্ত। এ কারণে তাকে নিয়মিত ফিজিওথেরাপি দিতে হয়। এ বছরের জুলাইয়ে লিখিত দরখাস্তের মাধ্যমে যায়েদকে কোনো কারণেই মারপিট করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারায় যায়েদকে তিনি নির্দয়ভাবে মারধর করেন। এরপর বাড়ি এসে যায়েদ বিষয়টি গোপন রাখে। রাতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করি।

যায়েদ জানায়, স্যারের মারের হাত থেকে বাঁচতে পা জড়িয়ে ধরেছিলাম। তারপরও তিনি মারতে থাকেন। আর বলেন ‘আমি কখন হাসি, কখন রাগি, কখন খুন করে দিতি ইচ্ছা করে তা উপরওয়ালাও জানে না।’

এ বিষয়ে শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরী বলেন, যায়েদের কথাবার্তা আমার কাছে ব্যঙ্গাত্মক বলে মনে হয়েছিল। এ কারণে তাকে শাসন করেছি। তবে যায়েদ যে গুরুত্বর অসুস্থ ছিলো সেটা আমার জানা ছিলো না এ কারণে আমি দুঃখিত।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology