আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

এবার ডিআইজি মিজানের পিস্তলের লাইসেন্স বাতিল করলো মাগুরার জেলা ম্যাজিস্ট্রেট

মাগুরা প্রতিদিন ডটকম : এবার পুলিশের সেই ডিআইজি মিজানুর রহমানের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স বাতিল করা হলো। মাগুরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে মঙ্গলবার লাইসেন্স বাতিলের বিষয়টি তাকে অবহিত করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

নারী কেলেঙ্কারি এবং দূর্ণীতির কারণে ব্যাপক আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় তিনি ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স গ্রহণ করেন। পরে ২০১১ সালের ২৩ মে তারিখে তিনি ইউএসএ’র তৈরি ডিএএ-৪৯৮৩১৮ বেরেটা মডেলের একটি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি ক্রয় করেন।

গত বছর নারী কেলেঙ্কারির জন্যে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। ওই ঘটনার পর ২৯ মে তারিখে ৪০ রাউণ্ড গুলি ক্রয়ের অনুমতি চেয়ে ডিআইজি মিজান মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। কিন্তু তৎকালিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান গুলি ক্রয়ের আবেদনটি নামঞ্জুর করে দেন।

এদিকে সাম্প্রতিককালে ডিআইজি মিজান নতুন করে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। যার সূত্র ধরে গত ৪ আগস্ট তারিখে দূর্ণীতি দমন কমিশন থেকে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি বাতিলের জন্যে মাগুরায় জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পত্র পাঠানো হয়। তার প্রেক্ষিতে মাগুরার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আলী আকবর ডিআইজি মিজানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি বাতিল করেন।

মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট মো: আলী আকবর বলেন, ডিআইজি মিজানের ব্যবহৃত ব্যক্তিগত পিস্তলটির লাইসেন্স বাতিলের পাশাপাশি তার কাছে থাকা গুলি সরকারি হেফাজতে রাখার জন্যে তাকে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology