আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

এমবিবিএস পরীক্ষার ফলাফলে মাগুরা মেডিকেল কলেজ শীর্ষে

মাগুরা প্রতিদিন ডটকম : নবগঠিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ২৫ টি মেডিকেল কলেজের ২০২০ সালের এমবিবিএস পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে মাগুরা মেডিকেল কলেজ।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল ২৭ জুলাই প্রকাশিত হয়েছে। এ ফলাফলে পাশের হার বিবেচনায় মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থিরা শীর্ষে রয়েছেন বলে জানা গেছে।

মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ফাহিম ও নাফিসা গনিসহ অন্যান্যরা জানান, এমন চমৎকার ফলাফলে তারা দারুণভাবে খুশি। পরবর্তি ব্যাচের শিক্ষার্থিদের জন্যে এই ফলাফল অনুপ্রেরণা যোগাবে বলেও তারা উল্লেখ করেন।

মাগুরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর এবং কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আ.ত.ম. আব্দুল্লাহেল কাফী বলেন, চলমান পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া সম্ভব হয়নি ঠিকই। কিন্তু শিক্ষকবৃন্দের আন্তরিকতার কোন ঘাটতি ছিল না। বিধায় সকলের প্রচেষ্টায় এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এ ফলাফলে আমরা সবাই খুব আনন্দিত। এটি একটি ইতিহাস হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. দীন- উল ইসলাম বলেন, মাগুরা মেডিকেল কলেজের এই ফলাফলে আমি ভীষণ ভাবে আনন্দিত। আমাদের ছেলেমেয়েরা ভালো করার চেষ্টা করেছে। শিক্ষকবৃন্দও আপ্রাণ চেষ্টা করেছেন। সকলের সম্মিলিত চেষ্টার ফসল এই ফলাফল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology