আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

কলেজ ছাত্র রাজু হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে তখলপুরে মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে রাজু হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তখলপুর গ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধন সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি করেছে রাজুর পরিবার।

নিহত রাজুর পরিবার ও গ্রামবাসির উদ্যোগে নিহত রাজুদের বাড়ির সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে নানা বয়সের শত শত নারী পুরষ এবং শিশুরাও অংশ নেয়।

এ সময় নিহত রাজুর বাবা আকতার শেখ বলেন, চেয়ারম্যান মসিয়ার রহমানের নির্দেশে অনেকে মিলে আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত রাজুর চাচাতো বোন নিহার খাতুন বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমরা তাদেরও বিচারে মৃত্যুদণ্ড চাই।

৭ মার্চ সোমবার রাতে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে তখলপুর গ্রামের আকতার শেখের একমাত্র ছেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাজু (২২) খুন হয়।

এ ঘটনার পরদিন রাজুর বাবা ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামী শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমানসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ মামলার প্রধান আসামী মশিয়ার চেয়ারম্যানকে ৭ দিনের রিমাণ্ডে পেতে আবেদন করলে বিজ্ঞ আদালত রিমাণ্ড না মঞ্জুর করে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology