আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৫

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় কাত্যয়নী উৎসব আয়োজনের সিদ্ধান্তে জাসদের অভিনন্দন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ অবশেষে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যয়নী পুজা ও উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এবং মাগুরা জেলা প্রশাসনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

২৫ অক্টোবর মাগুরা জেলা জাসদ কার্যালয়ে মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা জাসদের নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেটি প্রদ্যুত সিংহ রায়, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু এবং সাংগঠনিক সম্পাদক কনক কান্তি সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাসদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম, সহসভাপতি বিমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজসহ অন্যান্যরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে আগে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এবার কাত্যয়নী পূজা উৎসব আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানালে সে সময় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ যে কোনো মূল্যে পূজা উৎসব আয়োজনের পক্ষে বিবৃতি প্রদান করে।

সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও মাগুরায় এর ব্যাতিক্রম দেখা যায়। ধর্মীয় আনুষ্ঠানিকতার মাঝে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও মাগুরায় হিন্দু সম্প্রদায়ের কাছে কাত্যায়নী পূজাই  মূল উৎসব।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology