আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫৫

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

কুয়াকাটায় মাগুরার কিশোরের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে মাগুরার এক কিশোর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে  মারা গেছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এর আগে বেলা ১১টার দিকে সেখানে গোসলে নেমে নিখোঁজ হয় সে।পারভেজ মাগুরার সদর উপজেলার হাজিপুর পশ্চিবাড়ীয়ালা গ্রামের আলীউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগুরা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে যায়। পরে বুধবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে পারভেজ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এসময় পারভেজ ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই স্থান থেকে সামাদের লাশ উদ্ধার করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology