আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

কোবরা জাহান শিমু মাগুরা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের উপ নির্বাচনে ৪ হাজার ৪৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন সৈয়দা কোবরা জাহান শিমু।

শিমু এই তিন ওয়ার্ড থেকে চারবারের নির্বাচিত জনপ্রিয় আওয়ামীলীগ নেত্রি সবেতারা বেগমের মেয়ে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থি মোছাঃ মর্জিনা ইয়াসমিন পেয়েছেন ৩৩৬ ভোট।

এ বছর ১৬ জানুয়ারি অনুষ্ঠিত মাগুরা পৌরসভার নির্বাচনে ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে সবেতারা বেগম চতুর্থ বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হন। কিন্তু শপথ গ্রহণের আগেই ২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলে পদটি শূন্য হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে সৈয়দা কোবরা জাহান শিমু চশমা এবং একমাত্র প্রতিদ্বন্দ্বি মোছাঃ মর্জিনা ইয়াসমিন বলপেন প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। এ উপনির্বাচনে ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ২৭ হাজার ৩ শত ৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৬৫ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৮৮০ জন ।

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলাম জানান, নির্বাচনে ১৪টি কেন্দ্রের ৬৫টি বুথে ২৭ হাজার ৩ শত ৪৫ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৮৭৪ ভোট পড়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology