আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

গুরুতর অসুস্থ মাগুরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সভাপতি চোপদার সেলিম রেজাকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার সুস্থতার জন্যে পরিবারের সদস্যরা সকলের দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম চোপদার শনিবার সন্ধ্যায় নামাজ পড়ে বের হওয়ার পর ভায়না গোরস্থান মসজিদের সামনে স্ট্রোক করে পড়ে যান। ঘটনার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই মুহূর্তে তিনি ঝুঁকিমুক্ত বলে জানা গেছে।

সেলিম চোপদারের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান জানান, আগের চেয়ে তিনি এখন কিছুটা সুস্থ হলেও তার শরীরের ডান পাশ বিকল হয়ে গেছে। তবে পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হবে।

নব্বই’র এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী মাগুরা জেলা আওয়ামী যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক সেলিম রেজা বিগত ২০০৬ সনের ২৮ অক্টোবর ঢাকা রোড বাসস্ট্যাণ্ড এলাকায় তৎকালিন সরকারি দলের কর্মী-সমর্থকদের হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ওই ঘটনার পর তিনি ভারত থেকে চিকিৎসা নিলেও নানা সংকটের কারণে চিকিৎসা সম্পন্ন করতে পারেন নি। এ অবস্থায় শনিবার তিনি ব্রেন স্ট্রোক করেন বলে পরিবারের সদস্যরা জানান।

সেলিম রেজার আশু রোগমুক্তির জন্যে পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology