আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগ্রামে জাসদের চেয়ারম্যান প্রার্থী ইমরানের নির্বাচনী জনসংযোগ

মাগুরা প্রতিদিন ডটকম : প্রতিক বরাদ্দের সাথে সাথে মাগুরায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে জাসদ মনোনীত প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে।

শুক্রবার ও বৃহস্পতিবার জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলমের নেতৃত্বে মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ গোপালগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় প্রার্থি আল ইমরানের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এ সময় জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।

নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের মধ্যে দলীয় প্রতিক মশাল সম্বলিত হ্যাণ্ডবিল প্রচারের মাধ্যমে জনসংযোগ চালান।

জনসংযোগ কালে জাসদ জাসদ নেতৃবৃন্দ-আবেগ নয় বিবেককে জাগ্রত করুন। সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্বকে বেছে নিন। বর্তমান ও ভবিষ্যত দুর্নীতিবাজদের পরাজিত করুন, ইত্যাদি শ্লোগান নিয়ে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালান।

মাগুরায় ১১ নভেম্বর সদর উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology