আজ, মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১৪

ব্রেকিং নিউজ :
মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ শিশুকে পাওয়া গেলো কামারখালি টোলপ্লাজায় মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির

চলে গেলেন একাডেমি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বেলায়েত হোসেন

মাগুরা প্রতিদিন ডটকম : চলে গেলেন মাগুরার জনপ্রিয় শিক্ষক বেলায়েত হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

মাগুরা এ জি একাডেমি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। তারপর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভূগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য শিক্ষার্থি ও গুনগ্রাহি রেখে গেছেন।

মাগুরার জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে তার অগণিত শিক্ষার্থিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার শোক জানানো হয়েছে।

মাগুরা টাউন হল ক্লাবের সাধারণ সম্পাদক জায়েদ বিন নিশান ক্লাব সদস্য বেলায়েত হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের সন্তান মনির হোসেন তুষার জানান, বুধবার দুপুর ২ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার বেড় আকছি গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology