আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫০

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরা পৌর কর্মকর্তা-কর্মচারিদের অবস্থান কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদান এবং পেনশন প্রথা চালুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে মাগুরা পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।

দাবি আদায়ের লক্ষে মাগুরা পৌরসভায় কর্মরত দুইশতাধিক কর্মকর্তা-কর্মচারি সকাল ৯ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শিপলু, সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য তাসমিন আলি লিলিসহ আরো অনেকে।

বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology