আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

চিকিৎসা নিয়ে ফেসবুকে যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক:  এশিয়া কাপের ফাইনালে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। মুমিনুল হকের জায়গায় একাদশে ঢুকেছেন নাজমুল ইসলাম অপু। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা বিবেচনা করে একাদশে রাখা হয়েছে পাঁচ বিশেষজ্ঞ বোলার। শুরুতেই চমৎকার খেলছেন মিরাজ এবং লিটন দাস। দলে নেই তামিম এবং সাকিব। সাকিব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকঘন্টা আগে ফেসবুকে নিজের অনুভূতির কথা বলেছেন সাকিব।  ‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে। দেশে আসার পর প্রচন্ড ব্যাথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারী করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে। আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারী করাতে হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ..

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology