আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন রানা আমির ওসমান

মাগুরা প্রতিদিন : জাতের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বুধবার দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান।

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান প্রথম দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

বুধবার সকালে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় অংশ নেন তিনি।

মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বাহারুল ইসলাম, সনিয়া সুলতানা, সাকিব আল ফাউণ্ডেশনের চেয়ারম্যান খন্দকার মাশরুর রেজা কুটিল, তরুণ সমাজসেবক বাপ্পি শিকদারসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology