আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

জাসদের দুই কর্মী হাজীপুর ইউনিয়ন থেকে সদস্য পদে নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে সংরক্ষিত সদস্য হিসেবে জাসদ কর্মী কাকলি বেগম এবং সাধারণ সদস্য হিসেবে রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত দুই জনপ্রতিনিধি শুক্রবার জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাহিদ আলমের হাতে ফুল তুলে দিয়ে মিষ্টিমুখ করান।

এ সময় জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাসদ কর্মী কাকলি বেগম বক প্রতিক নিয়ে হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে এবং রবিউল ইসলাম ফুটবল প্রতিক নিয়ে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

উভয় প্রার্থীর বিজয়ে স্থানীয় ভোটার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নব নির্বাচিত দুই জনপ্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন জাসদ নেতা জাহিদ আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology