আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান

মাগুরা প্রতিদিন : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের জেলা কালেক্টর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ঝিনাইদহে অবস্থান করছিলেন। জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়।

তার অভিযোগ, প্রথমে হামলাকারীরা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান।

নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, হামলার সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর তিনি ও তার সহকর্মীরা বর্তমানে থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনেও আবার হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology