আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৫৪

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

টিকটক করে শাস্তি পাচ্ছেন মাগুরাসহ ১৩ জেলার পুলিশ সদস্য

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করায় পুলিশের আট নারী ও পাঁচ পুরুষ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ১৩ কনস্টেবল হলেন শাহানা পারভীন শম্পা (মাগুরা), আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), আবু হানিফা নিপু (হবিগঞ্জ), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), সাকিরা আক্তার (হবিগঞ্জ), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) ও মো. আশিকুল হক (ঝালকাঠি)।

ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনের গত ৬ অক্টোবর স্বাক্ষরিত এক আদেশে এ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এ আদেশের অনুলিপি কমান্ড্যান্ট, পুলিশ ট্রেনিং সেন্টার, মহেরা, টাঙ্গাইল/পুলিশ ট্রেনিং সেন্টার ও রংপুরে পাঠানো হয়েছে।

কমান্ড্যান্ট আরআরএফ, চট্টগ্রাম, পিরোজপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, নোয়াখালী, মাগুরা ও ঝালকাঠি পুলিশ সুপারদের কাছে ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।’

গত বছর ডিএমপি বিভিন্ন ইউনিটে নির্দেশনা পাঠিয়েছিল- ‘পুলিশের ইউনিফর্ম পরে টিকটক-লাইকির (অ্যাপ ব্যবহার) মতো ভিডিও বানাতে বা শেয়ার করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকতে হবে।

ওই নির্দেশনায় বলা হয়, ডিএমপির কতিপয় পুলিশ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। ‘পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায় প্রতিটি ফোর্সের ইনচার্জদের সহকর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, পুলিশের পোশাক পরে অথবা পুলিশবিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ মেনে চলতে হবে।

আদেশে উল্লেখ করা হয়, পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়। ওই ভিডিও কন্টেন্টগুলোতে অনেকের নেতিবাচক মন্তব্য রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology