আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা

মাগুরা প্রতিদিন: একলাফে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়তে শুরু করেছে মাগুরার পরিবহন খাতে। বেড়েছে পণ্য পরিবহন খরচ ও যাত্রীভাড়া। সকাল থেকেই বাজার ও পরিবহন খাতে দেখা দিয়েছে অস্থিরতা। পণ্য সরবরাহ ও বাজারদরেও প্রভাব পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা

সোমবার দুপুরে মাগুরা শহরের ভায়না বাসস্ট্যান্ডের সামনে ডিআই সবজি ট্রাক স্ট্যান্ডে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভাড়া বাড়ায় অনেক ব্যবসায়ী পণ্য ঢাকায় পাঠাচ্ছেন না বলে জানান সংশ্লিষ্টরা।

মাগুরা কাঁচা বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, মাগুরা থেকে ডিআই ট্রাকের এক গাড়ি সবজি ঢাকায় নিতে আগে সাড়ে ১১ হাজার টাকা লাগত। জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন মালিকরা ভাড়া সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা বাড়িয়েছেন।

ট্রাক মালিক শওকত বলেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। বাড়তি ভাড়ার কারণে অনেক ব্যবসায়ী পণ্য ঢাকায় নিচ্ছেন না। ফলে অনেক ট্রাকেরই ভাড়া হয়নি।

আরেক ট্রাক মালিক মেহেদী হাসান বলেন, ‘কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। জমিজমা বিক্রি করে গাড়ি কিনে সরকারকে সব ধরনের ট্যাক্স দিয়ে বৈধভাবে ব্যবসা করছি। আমরা ভাড়া পাচ্ছি না। অথচ অনেক অবৈধ যান কম ভাড়ায় চলতে পারছে। এসব দেখার কেউ নেই।’

মাগুরা শহরের ভায়না মোড়ের সিএনজি চালক আফজাল হোসেন বলেন, মাগুরা থেকে ঝিনাইদহের গোপালপুর স্ট্যান্ডে যেতে আগে যাত্রীপ্রতি ৩০ টাকা নেওয়া হতো। এখন আরও ৫ টাকা বেশি নিতে হচ্ছে। এসব নিয়ে যাত্রীদের সাথে সকাল থেকেই ঝামেলা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology