আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

দায়িত্ব নিলেন শ্রীপুর উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান রাজন

মাগুরা প্রতিদিন : শ্রীপুর উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নব নির্বাচিত চেয়ারম্যান শরীয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন।
মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে আগত সামাজিক দলের নেতৃবৃন্দ এবং সমর্থকদের ভালোবাসা এবং শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি পরিষদে যান। এ সময় উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বাবুল রেজা এবং মোছাঃ নারগিস সুলতানা সঙ্গে ছিলেন।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তারা  উপজেলা পরিষদ সম্মেলক্ষে প্রথম মাসিক সভায় অংশ নেন।

সেখানে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। এ সময় উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

৮ মে প্রথম দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং গতবারের নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিনকে পরাজিত করে নির্বাচিত হন।

নব নির্বাচিত চেয়ারম্যান শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology