আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

দুদকের সচিব হলেন মাগুরার সাবেক ডিসি দিলওয়ার বখত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার সাবেক জেলা প্রশাসক দিলওয়ার বখত দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়।

মুহাম্মদ দিলোয়ার বখত সুনামগঞ্জ শহরের উত্তর আরপিননগর-এ ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি নেত্রকোণা কালেক্টরেট-এ যোগদান করেন। এরপর তিনি বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভাঙ্গা ও ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার, চট্টগ্রাম ওয়াসার সদস্য, মাগুরা ও রাজশাহীর জেলা প্রশাসক, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান।

মুহাম্মদ দিলোয়ার বখত সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। শিক্ষাজীবনের ধারাবাহিকতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও ফলিত পদার্থ বিদ্যা ও ইলেক্ট্রনিক্স-এ এমএসসি পাস করেন। তিনি সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগরের মরহুম গজনফর আলী ও মরহুমা রহিমুন্নেছা খাতুন-এর ছেলে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology