আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

দেশে ফিরে মাগুরায় লাশ হলেন যশোরের তরিকুল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের একটি লিচু বাগানের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তরিকুল যশোর জেলার শার্শা উপজেলার শিকারপুর গ্রামের আলম মিয়ার ছেলে।

মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বাগানের মধ্যে একটি ছোট লিচুগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ বিকাল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ এ সময় তার পাশ থেকে পোশাক বহন উপযোগী একটি ব্যাগ উদ্ধার করেছে। পাশাপাশি তার কাছ থেকে পাসপোর্ট এবং একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দালাল শ্রেণির মধ্যস্থতায় সে কয়েকমাস আগে চাকরির উদ্দেশ্যে সৌদী আরবে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে কোনো কাজ না পাওয়ায় প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। যেটি নিয়ে তরিকুল নামের ওই যুবকটি হতাশায় ভূগছিলো। যে কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মঙ্গলবার সে দেশে ফিরেছে। তার কাছে পাওয়া সুইসাইড নোট থেকে তার আত্মহত্যার কারণ জানা গেছে। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সুইসাইড নোটটি তার নিজের লেখা কিনা এবং নিজের গ্রামের বাড়িতে না ফিরে মাগুরায় তার আত্মহত্যার সম্ভাব্য কারণ উদ্ধারে অনুসন্ধ্যান চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology