আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মাগুরায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাগুরায় রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১ টায় শহরের ভায়নার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদর উপজেলা পরিষদের সামনে থেকে ঘুরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।

মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুগ্ম সম্পাদকআমিরুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিমসহ আরো অনেকে।

সমাবেশে জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা হাসান ইমাম সুজা, কুতুবুদ্দিন, আলমগির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতির জন্যে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology