আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

পিএসসিতে নিয়োগ পেলেন মাগুরার সন্তান ডা. উত্তম কুমার

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

২১ জানুয়ারি বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতি কর্তৃক আদেশ এই জারি করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. উত্তম কুমার।

বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন।

মাগুরার এই কৃতি সন্তান ডাক্তার উত্তম কুমার সাহা পিএসসির সদস্য হওয়ায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology