আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৬

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে মাগুরার ২ যুবককে আটক

মাগুরা প্রতিদিন ডটকম : পুলিশ পরিচয়ে এক দম্পতির কাছ থেকে নগদ অর্থ এবং একটি অটোভ্যান গাড়ি ছিনতাই কালে সোহাগ ও জামির নামে মাগুরার একটি রাজনৈতিক দলের দুই সক্রিয় কর্মীকে আটক করেছে মধুখালি থানা পুলিশ।

মাগুরার পার্শ্ববর্তি ফরিদপুর জেলার মধুখালি থানা পুলিশ ওই উপজেলার আড়কান্দি ব্রিজের উপর থেকে শুক্রবার রাতে তাদের আটক করে।

মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এক দম্পতি ওই রাতে কুষ্টিয়া থেকে অটোভ্যানে করে মুধুখালিতে আসে। তারা আড়কান্দি ব্রিজ এলাকায় পৌঁছলে মাগুরার সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আবদুল মান্নানের চেলে সোহাগ এবং আক্কাস শিকদারের ছেলে জামির হোসেন নিজেদের পুলিশ পরিচয়ে ওই অটোভ্যানটির গতিরোধ করে। পরে তাদের কাছ থেকে নগদ অর্থ ও অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

শনিবার আটককৃতদের নামে মামলা রুজুর পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology