আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

পুলিশ বিভাগে সুশাসনের দাবিতে মাগুরায় জাসদের মিছিল সমাবেশ ও স্মারকলিপি পেশ

মাগুরা প্রতিদিন ডটকম : পুলিশ বিভাগে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে ৬টি দাবি নিয়ে মাগুরা জেলা সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) মঙ্গলবার শহরে মিছিল সমাবেশ এবং পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় তারা শহরের সেগুন বাগিচা থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল-জাসদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি।

পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আইনের শাসনের সহায়ক বাহিনী হিসেবে পুলিশের ভূমিকা নিশ্চিতকরণ, প্রতিকার প্রার্থিদের অবহেলা দূরীকরণ ও হয়রাণি বন্ধ, রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান নিশ্চিতকরণ, অপরাধ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্মচারিদের বিচার, পুলিশী হেফাজতে নির্যাতন বন্ধ এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ এই ৬টি দাবি সংবলিত স্মারক লিপি পেশ করে।

এ সময় মাগুরা জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা ওহিদুল ইসলাম ফণিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology