আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

প্রকৃতিতে ফুলে ফুলে আজ বসন্ত!!

আবু বাসার আখন্দ : আজ পহেলা ফাল্গুন। আজ বসন্ত। গাছে গাছে, ফুলে ফুলে, প্রকৃতির সবখানে আজ বসন্ত। আর দোলা সকলের মনে মনে, প্রাণে প্রাণে।

বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুন। আর ফাল্গুনের প্রথম দিন বসন্ত কালের শুরু। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৩ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালিত হয়। বসন্তকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশ ছাড়াও প্রতিবেশি রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও ওড়িশাসহ আরো বেশকিছু রাজ্যে দিনটি বিশেষ উত্সবের সাথে পালিত হয়।

বাংলাদেশে জাতীয় বসন্ত উত্সব উদযাপন পরিষদ এই দিনকে বরণ করতে চারুকলার বকুলতলায় এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে প্রতিবছর জাতীয় বসন্ত উত্সব আয়োজন করে থাকে।

বাংলার এই অঞ্চলে, প্রাচীন আমল থেকেই বসন্ত উত্সব পালিত হচ্ছে। হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতে এই উত্সবের উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবরাও এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন।

প্রতিবেদন সংযুক্ত ছবিটি মাগুরার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে তোলা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology